সাতক্ষীরায় পুলিশি অভিযানে গ্রেফতার ২৮

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:০৪
 
সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় দুই জামায়াতকর্মীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
 
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।গ্রেফতারকৃতদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
 
এছাড়া কলারোয়া থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে