চাঁদপুরে ৫৫০ কেজি পলিথিন জব্দ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:৩২
জেলায় মেঘনা নদীর বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহি লঞ্চ থেকে ৫৫০ কেজি পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার রাতে এমভি কর্ণফুলী-১, এমভি কীর্তনখোলা-১০ ও অগ্রদূত প্লাস নামের ৩টি যাত্রীবাহি লঞ্চে এই অভিযান চালানো হয়। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।
 
কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ৩টি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে এমভি কর্ণফুলী-১ লঞ্চ থেকে ২শ’ কেজি, এমভি কীর্তনখোলা-১০ লঞ্চ থেকে ২৭০ কেজি এবং অগ্রদূত প্লাস নামের লঞ্চ থেকে ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের মূল্য ৮২ হাজার ৫শ’ টাকা। জব্দকৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
 
ইত্তেফাক/এএম।