দিনাজপুরের হিলিতে শোকাবহ পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার হিলি ট্রেন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে।
হিলি স্টেশন চত্বরে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খাঁন। এতে বক্তব্য রাখেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, একতা ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনটি স্মরণ করতে কালো ব্যাচ ধারণ করা হয়।
প্রসঙ্গত, হিলি রেল স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণে ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাত সোয়া ৯টায় পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির সঙ্গে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি দুমড়ে মুচড়ে ‘শতাধিক’ যাত্রী নিহত এবং দুই শতাধিক যাত্রী আহত হন। যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা ধরা হয় ২৭ জন।
ইত্তেফাক/ইউবি
