জয়পুরহাটের কালাইয়ে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলিন ফুডস কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলিন ফুডস কোল্ড স্টোরেজের সামনে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে জয়পুরহাটগামী এইচ আর এন্টারপ্রাইজ নামক বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
