মুহম্মদ আনিসুল হক
৩০ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৬ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ২২ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতি হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। নিজের সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। কারো সঙ্গে নতুন করে সম্পর্কে জড়াতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যের শ্রদ্ধার পাত্র হয়ে উঠতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
