আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মরিয়ম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুর বাবা আজাদ ও মা আরজু বেগম। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন জানান, সকালে মা-বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় করে নবীনগর যাচ্ছিলো মরিয়ম।
আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তার পরিবারের সবাই ছিটকে পরে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
