নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ২০:৫৯
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন  নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লক্ষন চন্দ্রের (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভটভটি চড়ে নওগাঁ শহরে যাবার সময় উপজেলার রশুলপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীরের মৃত্যু হয়।এবং লক্ষনসহ আরো দুজন গুরুতর আহত হন। মৃত বিশ্বজিৎ আত্রাই উপজেলার রশুলপুর গ্রামের অনাত চন্দ্রের ছেলে ও জাহাঙ্গীর আলম একই গ্রামের আজাদ হোসেনের ছেলে।
‘
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদুজ্জো জানান, খবর পেয়ে লাশ উদ্ধান করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।আহত লক্ষন চন্দ্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এদিকে নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা বাজার থেকে নাজমুল হক নামে এক ভটভটি চালক ভটভটি নিয়ে নওগাঁ শহরে আসছিলেন। সকাল ১১ টার দেকে হাঁপানিয়া বাজারে এলে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ