মেহেরপুরের গাংনী উপজেলার পোঁড়াপাড়া-যুগিন্দা সড়কে স্যালোইঞ্জিন চালিত আলগামন উল্টে ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাশিদুল ইসলাম জানান, যুগিন্দা থেকে আলগামন করে ১৬ জন নির্মাণ শ্রমিক গাংনী যাচ্ছিলেন। যুগিন্দা মোড় নামক স্থানে বিপরীত থেকে আসা একটি সোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে আলগামনটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় সকল যাত্রীই আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
গাংনী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে আসেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
ইত্তেফাক/এএসএমইউ
