দুর্গাপুর পৌরসভায় ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৮
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন মোট এক কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার সুসং সরকারি মহাবিদ্যালয়ের সামনে প্রকল্পের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। এ সময় পৌর মেয়র হাজী মাওলানা আব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা ও পৌর প্রকৌশলী নওশাদ আলমসহ স্থানীয় সাংবাদিক ও পৌর সভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আকরাম খাঁনসহ সকল কাউন্সিলরা।
 
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর হতে পৌরসভাটি ২য় শ্রেনিতে উন্নীত হওয়ার পর এটাই হচ্ছে পৌর সভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম কাজ।
 
ইত্তেফাক/এএসএমইউ