g বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শীর্ষ সময় যাচ্ছে আলিয়ার। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিনেমার সফলতা সবকিছু নিয়ে এ সময় বেশ ভালো যাচ্ছে তার। সম্প্রতি পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবুও মন ভালো নেই আলিয়ার।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে আলিয়া জানালেন, তিনি চূড়ান্ত উদ্বেগ ও উত্কণ্ঠায় ভুগছেন। অবসাদ নেই তার জীবনে। এখনো পর্যন্ত অ্যাংজাইটি অ্যাটাক হয়নি, তবে কিছুতেই মনকে বোঝাতে পারছেন না তিনি।
অকপট আলিয়া জানান, তার বোন শাহিনের অবসাদের ঘটনা তাকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন করেছে।
নিজের কথা বলতে গিয়ে আলিয়া বলেন, ‘মাঝেমধ্যেই আমার ভীষণ কান্না পায়। কিন্তু কেন এমন হচ্ছে তাও বুঝে উঠতে পারি না। কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি আমি। সবার আমাকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো।’ তবে আলিয়া এখনো সমস্যা থেকে বের হতে পারছে না। সবকিছুই স্বাভাবিকভাবে করছেন আলিয়া, তবে এখনো মাঝে মাঝে উদাস থাকেন তিনি।
