‘জঙ্গিবাদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে হবে’

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪০
র‌্যাব মহা-পরিচালক বেনজীর অাহমেদ বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমদের ঘৃণা প্রদর্শন করতে হবে। কোরাআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে তরুন সমাজকে বিপথগামী করা হচ্ছে। তারা হত্যা, খুন, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে।’
 
শনিবার দুপুরে গোপালগঞ্জ এসকে সালেহিয়া কামিল মাদরাসার কম্পিউটার ল্যাবে ল্যাপটপ ও কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি আমদের উপলব্ধি করতে হবে। মাদরাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লভেল এবং ও লেভেল স্তরের শিক্ষার্থীসহ সবাইকে এটি বুঝতে হবে। দেশীয়ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেল করতে হবে।’
 
তিনি আরো বলেন, ‘ইসলাম সর্বাধুনিক, শান্তি ও মানবতার ধর্ম। আচরণের মাধ্যমে এটি প্রমাণ করেতে হবে। এ জন্য মাদরাসার শিক্ষকদের পাশাপাশি যারা কঠোরভাবে ইসলাম অনুসরণ  করেন তাদের এগিয়ে আসতে হবে। গোষ্ঠীর চিন্তাবাদ দিয়ে আল্লাহ ও ইসলাম ধর্মকে বড় করে দেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
 
গোপালগঞ্জ এসকে সালেহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে গোপালগঞ্জে পুলিশ সুপার এসএম এমরান হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
 
এতে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ র‌্যাব ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরে র‌্যাব মহা-পরিচালক বেনজীর আহম্মেদ মাদরাসার অধ্যক্ষের হতে কম্পিটার লাবের পাঁচটি কম্পিউটার, পাঁচটি ল্যাপটপ ও একটি প্রিন্টার তুলে দেন।
 
ইত্তেফাক/এএসএমইউ