বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল : সেতুমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:২৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে যথেষ্ট কাজ হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। 
 
শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে রানীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 
 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কুশিয়ারা নদীর ওপর সিলেট বিভাগের সর্ববৃহত রানীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যদিয়ে জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। 
 
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, এডভোকেট শামসু নাহার রাব্বানী শাহানা এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগর সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক নুরুল হদা মুকুট, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি