খুলনা মহানগর জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৯
খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শনিবার দুপুরে নগরীর লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
হেলাল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শিবিরের সাবেক সভাপতি। 
 
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসাইন হেলালের বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। এ সব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি