গভীর রাতে শীতার্তদের মাঝে মানিকগঞ্জ জেলা প্রসাশক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০১:৩৩

শনিবার দিবাগত গভীর রাতে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় শতাধীক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেণ জেলা প্রসাশক(যুগ্ন সচিব) রাশিদা ফেরদৌস। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খোন্দকার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন।

 
জেলা প্রসাশক বলেন, সারাদিন কর্মব্যাস্ততা শেষে রাতে শোবার সময় প্রচণ্ড ঠাণ্ডা অনুভুব হলো। সেই অনুভুতি থেকে রাস্তাঘাটে ঘুমিয়ে থাকা মানুষদের শীতে কষ্টের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি শীতবস্ত্র নিয়ে বের হই।
 
মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রসাশক সদর উপজেলার নবগ্রাম এলাকায় শিক্ষার আলো পাঠশালা পরিদর্শন করে গরীব শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো পাঠশালার পরিচালক সানিউর রহমান মিন্টুর হাতে কম্বল হস্তান্তর করেন। এ সময় পাঠশালার উন্নয়নের জন্য আর্থিক সহায়তারও আশ্বাস দেন তিনি।
উল্লেখ, শিক্ষার আলো পাঠশালার পরিচালক মিন্টু দীর্ঘদিন যাবত গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করে আসছেন।
ইত্তেফাক/এএন