নগরীতে শনিবার রাতে মৃদুল ও আরিফ নামে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মৃদুল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ও তৌকির প্রাইভেট কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মৃদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নারীকে ইভটিজিং করা নিয়ে কয়েক মাস আগে কালুশাহ সড়কের বাসিন্দা সায়মুনের সঙ্গে মৃদুল ও তৌকিরের বিরোধ হয়। এর জের ধরে শনিবার রাতে সায়মুন চারটি মোটরসাইকেলে তার দলবল নিয়ে বিএম স্কুল সংলগ্ন কাঞ্চন উদ্যানের সামনে এসে তৌকির ও মৃদুলের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তৌকির ও মৃদুলকে এলাপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীরা আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, ইভটিজিং করাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। উভয় গ্রুপই ইভটিজিংয়ের সঙ্গে জড়িত।
সর্বশেষ রাত একটায় হাসপাতাল ছেড়ে পালিয়েছেন আহত তৌকির। অপর আহত মৃদুলকেও হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে তার অবস্থা গুরুতর হওয়ার কারণে রাত ২টা পর্যন্ত স্বজনরা সফল হতে পারেনি।
ইত্তেফাক/কেকে
