পস্তুন সম্প্রদায়ের নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করে পাকিস্তানি সেনারা। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন পস্তুন নেতা ওমর দাউদ খাট্টাক।
ওমরের অভিযোগ, সোয়াত ও ওয়াজিরিস্তান অঞ্চলে মিলিটারি অপারেশন চালানোর সময় সেখানকার কয়েকশো মেয়েকে জোর করে তুলে নিয়ে আসে পাকিস্তানি সেনারা।
ওমরের দাবি, দীর্ঘদিন ধরে সেই মেয়েদের উপর যৌন নিগ্রহ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনারা। একবার নয়, বার বারই ওই অঞ্চল থেকে মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে অল্পবয়সি মেয়েদের।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারেই এই অভিযোগ এনেছেন ওমর দাউদ খাট্টাক।
শুধু তাই নয়, ওমরের ভাষ্য, শুধু নিজেদের বাসনা চরিতার্থ করার জন্যই যে এই মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছে তা নয়, এদের দিয়ে যৌন ব্যবসা করে সেখান থেকে অর্থ উপার্জন করছে পাকিস্তানি সেনারা।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাস্তুন সম্প্রদায়ের বাস। এরা আদতে পাঠান বা আফগানদেরই বংশধর।
ইত্তেফাক/এএম
