রাজীবপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৬
 
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ইয়াবাসহ জলিল মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার জালচিড়া বাঁধ থেকে তাকে আটক করা হয়।
 
জলিল দক্ষিণ কাচারীপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।
 
রবিবার রাজীবপুর থানার ওসি পৃথীস কুমার জানান, মাদক ব্যবসায়ী জলিলকে ২০ পিস ইয়াবাসহ রৌমারী রাজীবপুর মহাসড়কের জালচিড়া পাড়া নামক স্থান থেকে আটক করা হয়। এ ব্যাপারে রাজীবপুর থানায় মামলা করা হয়েছে। আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস