মিয়ামির শেষ চারে ফেদেরার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:১৬

মিয়ামি ওপেনের শুরুতে কিছুটা কোণঠাঁসা থাকলেও সে অবস্থা কাটিয়ে স্বরূপে ফিরেছেন রজার ফেদেরার। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে কেভিন অ্যান্ডারসনকে ৬-০, ৬-৪ গেমে সরাসরি সেটে হারিয়ে প্রতিযোগিতাটির শেষ চার নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে রাশান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকেও প্রতিরোধ গড়ার সুযোগ দেননি তিনি। সে ম্যাচে সুইস টেনিস তারকা জয়টি তুলে নিয়েছিলেন ৬-৪, ৬-২ গেমে। ফেদেরার শেষ চারে প্রতিপক্ষ হিসেবে ১৯ বছর বয়সী কানাডীয় খেলোয়াড় দেনিস শাপভালভকে পাচ্ছেন, যিনি আসছে সপ্তাহে ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি র্যাংকিংয়ের সেরা বিশে প্রবেশ করবেন।