সীতাকুণ্ডে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:২৭
 
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামমুখী ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
 
জানা যায়, রবিবার ভোররাতে বাড়বকুণ্ড এলাকার এসকেএম জুট মিলস সংলগ্ন ইউরো পোল্ট্রি ফিডের আটাবোঝাই একটি ট্রাক রেল ক্রসিংপার হচ্ছিল।  এসময় ঢাকা থেকে ছেড়ে আসা তুর্ণা নিশীথা ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর পর ট্রাক ড্রাইভার ও হেলপার পলাতক।
 
এদিকে ইউরো পোল্ট্রি ফিডের ম্যানেজার রাইসুল ইসলাম জানান, আমরা রেলক্রসিংয়ের জায়গা ব্যবহার করার জন্য এসকেএম জুট মিল কর্তৃপক্ষকে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেই। কিন্তু তারা কেন গেইট ম্যান রাখেনি আমার বোধগম্য নয়।
 
এ ব্যাপারে চট্টগ্রাম জিআরপি থানার অফিসার ইনচার্জ এসএম সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করে সীতাকুণ্ড থানায় রাখা হয় এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএস