পাঠ্য বইয়ে ভুল-বিচ্যুতির প্রতিবাদে ফরিদপুরে উদীচী’র বিক্ষোভ-সমাবেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫
পাঠ্য বইয়ে ভুল-বিচ্যুতি ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জেলা উদীচী শিল্পী গোষ্ঠি। 
 
রবিবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব, জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, বেলায়েত হোসেন, মুকুল রায় প্রমুখ।
 
এ সময় বক্তারা, অদৃশ্য শক্তির ইশারায় ভুল-বিচ্যুতিতে ভরা পাঠ্যসূচি বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ পাঠ্যসূচি প্রণয়নের দাবি জানান।