রাজশাহী চ্যাম্পিয়ন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:১৭

স্বাধীনতা দিবস তায়কোয়ানডো

স্পোর্টস রিপোর্টার

মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত দিনব্যাপী স্বাধীনতা দিবস তায়কোয়ানডোতে রাজশাহী জেলা দলগত চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম জেলা রানার্স-আপ হয়। ১১টি জেলার প্রায় আড়াইশ খেলোয়াড় ৮টি ওয়েট ক্যাটাগরী এবং ৬টি পুমসে ক্যাটাগরীতে অংশগ্রহণ করে। দুপুরে উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এবং বিকালে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বাফুফের সদস্য হারুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি ওহীদুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংস্থার সদস্য রুমানা আলী এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী, কোষাধ্যক্ষ ও তায়কোয়ানডো সাব-কমিটির আহ্বায়ক রওশন আখতার ছবি, সদস্য সচিব সৈয়দা মরিয়ম তারেক তায়কোয়ানডো ফেডারেশনের সদস্য আব্দুল্লাহ ফেরদৌস মান্নান এবং ইমামুল ইসলাম সেলিম প্রমুখ।