রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাজুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে দলিল লেখক সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী বিভিন্ন নাশকতার মামলায় দীর্ঘদিন জেলহাজতে থাকায় জামায়াত নেতা তাজুল ইসলাম বর্তমানে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির একজন সদস্য। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপানে ছিলেন। রবিবার তাজুল ইসলাম উপজেলা সদরের দলিল লেখক সমিতির কার্যালয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাজুল ইসলামের গ্রামের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের মুশাপুর গ্রামে। তার বিরুদ্ধে ২-৩টি নাশকতার মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
