কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যা ঘটনায় মামলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫০
কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগকারী পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু খুনের ঘটনায় রবিবার মিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। 
 
নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করা হয়।  
 
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলন প্রধান আসামিসহ আরো ১২ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৮-১০ জনকেও আসামি করা হয়েছে। 
 
উল্লেখ্য গত ১১ জানুয়ারী কুষ্টিয়ার মিরপুরে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া লুৎফর রহমান সাবুকে উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে একদল দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
 
 
ইত্তেফাক/ইউবি