বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:০২
বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশনে  বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন।
 
রবিবার সন্ধ্যায় শহরের চারমাথা এলাকায় শরিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি দক্ষিণ পাড়ার আব্দুস সোবহানের ছেলে এলাহী (২০) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫)।  এ সময় আহত হন সদরের নিশিন্দারা গ্রামের আবু জাফরের ছেলে শাকিল (৩০) । তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বগুড়া সদর থানার সেকেন্ড অঢিফসার এসআই হারুন অর রশিদ জানান, সিএনজি ফিলিং স্টেশনে রং এর কাজ করার সময়  অসাবধানতা বশত ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ হলে দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি