সিলেট নগরবাসী বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। নগরবাসী না পারছেন বানর তাড়িয়ে দিতে না পারছেন বানরের আক্রমণ থেকে রক্ষা পেতে।
ভোক্তভোগীরা এই উপদ্রব থেকে কিভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। ক্রমশই বাড়ছে বানরের উপদ্রব। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন নগরবাসী। আচমকা দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোট দেয় বানর। শিশুদের আক্রমণের পাশাপাশি বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে।
স্থানীয় দৈনিক উত্তরপূর্ব এর সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেন, আগে তাদের এলাকায়ও কিছু কিছু বানর দেখা যেত। তখন তেমন উৎপাত ছিলনা। কিন্তু এখন দলবদ্ধভাবে আক্রমণ করে মানুষের ওপর। কেউ বাজার থেকে কিছু নিয়ে যাচ্ছেন পথে আক্রমণ করে বসে।
এদিকে বানরের উপদ্রব থেকে রক্ষা পেতে সিটি করপোরেশনের দ্বারস্ত হয়েছিলেন ভোক্তভোগীরা । তবুও এদের কবল থেকে রেহাই মেলেনি। তাছাড়া লোকালয় থেকে বানর তাড়াতে কোন ব্যবস্থাও নেয়া হয়নি। তাই এবার বানরের উৎপাত বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
ইত্তেফাক/ইউবি
