পাবনার সাঁথিয়ায় র্যাব-ডাকাত 'বন্দুকযুদ্ধে' আ. রাজ্জাক (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহত ডাকাত উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর বিলসঙ্গী গ্রামের নুর আলীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার হলুদঘড় ব্রিজের নিকট একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদে পাবনা র্যাব-১২ ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ র্যাব উদ্ধার করে। স্থানীয়রা এসে কাশিনাথপুর বিলসঙ্গী গ্রামের নুর আলীর ছেলে আ. রাজ্জাক বলে লাশ শনাক্ত করেন। এসময় লাশের পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব।
পাবনা র্যাব-১২ কমান্ডার বীনা রানী দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
