নারায়ণগঞ্জ আদালতে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৮:৫৪
 
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার রায় উপলক্ষে সকাল থেকেই নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
আজ সোমবার সকাল থেকে আদালত চত্বরের বাইরে নিরাপত্তা চৌকি বসিয়ে সবাইকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে। এ সময় আইনজীবি ছাড়া অন্য কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়নি। 
 
রায় কেন্দ্র করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আদালত চত্বর পর্যন্ত রাখা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে।
 
প্রায় ৩৩ মাস আগে নারায়ণগঞ্জে এলিট ফোর্স র্যাবের কিছু বিপথগামী সদস্যের হাতে সাত খুনের ঘটনায় স্তব্দ হয়ে গিয়েছিল গোটা দেশ। দেশ-বিদেশে আলোচিত সেই সাত খুনের মামলার রায় ঘোষিত হবে আজ সোমবার। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে