নারায়ণগঞ্জের সাত খুন মামলায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে প্রধান আসামি নূর হোসেনসহ আরো পাঁচ আসামিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে তাদের একটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে একই মামলার ১৮ আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রায় ৩৩ মাস আগে নারায়ণগঞ্জে এলিট ফোর্স র্যাবের কিছু বিপথগামী সদস্যের হাতে সাত খুনের ঘটনায় স্তব্দ হয়ে গিয়েছিল গোটা দেশ। দেশ-বিদেশে আলোচিত সেই সাত খুনের মামলার রায় ঘোষিত হবে আজ সোমবার। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
