নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৩১
 
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ শরন মাহাত সোমবার দু’দিনের এক সফরে ভারত যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
 
সেখানে তিনি রাইজিনা ডায়ালগের দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করছে। ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এ আলোচনা চলবে। আলোচনার মূল বিষয় ‘দ্য নিউ নরমাল : মাল্টিলেটারালিজম উইথ মাল্টি-পোলারিটি।’
 
মন্ত্রণালয় জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লীতে দু’দিনের এ সফর চলাকালে ডায়ালগে যোগ দেয়ার পাশাপাশি মহাত ভারতের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।
 
বিভিন্ন দেশের মন্ত্রী, উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা এ রাইজিনা ডায়ালগে অংশ নেবেন।
 
ইত্তেফাক/আরএ