শীতার্তদের পাশে এফবিসিসিআই পরিচালক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২৩:১৯

এফবিসিসিআই এর পরিচালক এবং জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  তোছাদ্দেক হোসেন  টিটোর ব্যাক্তিগত আয়োজনে ৬৫০ জন শীতার্তের মাঝে  কম্বল বিতরণ করেছেন। আজ বিকেলে সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি কম্বল বিতরণ করেন।

 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম। তোছাদ্দেক হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য  রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
 
মনিকগঞ্জ পৌরসভাসহ আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণের তত্ত্বাবধায়নে ছিল শহিদ রফিক সামিজিক কল্যাণ পরিষদ।
ইত্তেফাক/এএন