বৈদ্যুতিক খুটির উপরে কাজ করতে গিয়ে নীচে পড়ে মৃত্যুবরণ করেছে জগন্নাথপুরের এক লাইনম্যান। নিহতের নাম অখিল দাস (৪০)। সে উপজেলার আবাসিক প্রকৌশল বিভাগ বিদ্যুৎ সরবরাহ (বিউবো) এর কার্যালয়ে বেসরকারি কর্মচারী (লাইনম্যান)।
বিদ্যুত সঞ্চালন লাইনে কাজ করার সময় সে গুরুতর আহত হয়। এ অবস্থায় সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাইনম্যান অখিল দাস জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জর ইউনিয়নের কুবাজপুর খাশিয়াপাড়া গ্রামের মৃত সধয় দাসের পুত্র।
আবাসিক প্রকৌশল বিভাগ বিদ্যুৎ সরবরাহ (বিউবো) জগন্নাথপুরের উপ সহকারী প্রকৌশলী মো: আবুল আজাদ পাভেল জানান, মাষ্টার রুল কর্মচারী লাইনম্যান অখিল দাস রবিবার বিকেল ৪টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডের কুমারখালী সড়কের মোড়ে সঞ্চালন লাইন বন্ধ করে বৈদ্যুতিক খুটির উপরে উঠে কাজ করতে গিয়ে নীচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায়। অখিল দাসের মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এএন
