ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। ঢাকার ধামরাই উপজেলার পাথালিয়া গ্রামের বাসিন্দা নিহত আবদুস সবুর আর্মড পুলিশের সদস্য ছিলেন।
সোমবার মধ্যরাতে ওই সড়কের ভার্কুতা চেকপোস্টের কাছে দায়িত্বরত অবস্থায় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। তৎক্ষণাৎ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
