রাজধানীর পল্লবীতে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে পল্লবীর পপুলার ডায়াগনস্টিকসেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নাবিল আহমেদ জানান, গার্মেন্টস ব্যবসার চার লাখ ৬০ হাজার টাকা নিযে রিকশা করে তিনি মিরপুর ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে দুইটি মোটরসাইকেলে করে চার ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিÑ দাদন ফকির জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
