সরিষাবাড়িতে জাবেদ মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে নিহতের নিজ বাড়ির আঙ্গিনায় পিটিয়ে খুন করে ফেলে যাওয়া লাশ সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাবেদ মণ্ডল সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের নিওগিরটংগর গ্রামের বাসিন্দা। তার সাথে একই গ্রামের আসমত আলী, কালাম, মোফাজ্জল হোসেনের সাথে ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার মামলায় হাজিরা দিতে যাওয়ার সময় নিহতের বাড়ির আঙ্গিনাতেই তাকে পিটিয়ে খুন করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নার্গিস (৩৫) ও আঙ্গুরী (৩৬) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।
সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএম।
