খুলনায় বৃদ্ধকে গলাকেটে হত্যা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:২৬
খুলনায় প্রফুল্ল কুমার বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত প্রফুল্ল কুমার বিশ্বাস কৃষি কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিঠাভোগ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে অবস্থান করছিলেন বৃদ্ধ প্রফুল্ল কুমার বিশ্বাস। এ অবস্থায় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। হত্যার কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে স্ত্রী-সন্তানরা তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে বলে সূত্র জানিয়েছে।
 
রূপসা থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম।