কীর্তনখোলা নদী থেকে মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৩৯
কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ব্যক্তির লাশটি মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
 
নগরীর কাউনিয়া থানার এসআই মহিউদ্দিন জানান, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন নদীতীর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও ৭/৮ দিন পূর্বে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।