ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী অফিসার ফতেপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ভিজিডি কার্ড প্রদান অনুষ্ঠানে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে ইউপি সচিব আ. খালেক, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও নওশের আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১০৫ জন উপকারভোগীর মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। এ সময় তিনি ইউনিয়নের ভিক্ষুকের তালিকা অনুযায়ী সবার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
