ভাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:২৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত মনিকা মন্ডল (১৫) উপজেলার চান্দা গ্রামের অমল মন্ডলের মেয়ে। সে পুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
 
বুধবার সকালে ওই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানায়, পারিবারিক কলহের জের ধরে মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ