বেনাপোলে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কলকাতা সেক্টর বিএসএফের ডিআইজি শ্রী মৃদুল সেনোয়াল বাংলাদেশি জনগণের ওপর অহেতুক গুলি চালাবে না বলে আশ্বস্ত করেন। দু দেশের ৪০ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ গ্রহণ করেন।
ভারত থেকে আসা কলকাতা সেক্টর বিএসএফের ডিআইজি শ্রী মৃদৃল সেনোয়ালের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলকে এ সময় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্তিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, ২১ বিজিবির কমান্ডিং অফিসার ল. কর্নেল মো. আরিফুর রহমান, আরআইবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির হোসেন ও খুলনা বিজিবির স্টাফ অফিসার অতিরিক্ত পরিচালক (অপারেশন) নজরুল ইসলাম প্রমুখ।
মাদক ও অস্ত্র চোরাচালান রোধ ও জঙ্গি অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত রক্ষিরা এক সঙ্গে কাজ করবে বলে জানান যশোর বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন।
ইত্তেফাক/ইউবি
