এমপি লিটন হত্যা : আরো ২ জামায়াত কর্মী আটক

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:১৪
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে আরো ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। 
 
গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খামার পাঁচগাছী গ্রামের মুনছুর আলীর ছেলে জামায়াত কর্মী শফিউল ইসলাম ও বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শপাড়া গ্রামের মৃত ফজলু প্রামানিকের ছেলে জামায়াত কর্মী ছামিউল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। 
 
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমপি লিটনের প্রকৃত খুনিদের শনাক্তসহ গ্রেফতার করতে আমাদের চৌকস পুলিশ অফিসারেরা দিন-রাত তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন।
 
ইত্তেফাক/ইউবি