পঞ্চগড়ে জামায়াতের চার নেতা-কর্মী আটক

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:০১

পঞ্চগড় প্রতিনিধি

বুধবার রাতে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারার খালপাড়া থেকে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও সাংগঠনিক বই জব্দ করে। আটকরা হলো পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও জগদল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, জেলা শহরের মসজিদপাড়ার জামায়াত কর্মী শহিদুল ইসলাম, পঞ্চগড় জামায়াতের সেক্রেটারি আতিক এবং পঞ্চগড় বাজার জামায়াতের আমীর নাজিম উদ্দিন।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবির বাড়ি ফিরে সাংবাদিকদের বলে, তাকে রাতে কাপড় দিয়ে চোখ বেঁধে একটি পুরনো বিল্ডিংয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দু’জন মোটরসাইকেল আরোহী তাকে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের কাছে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, আবিরকে উদ্ধারে রাতভর পুলিশ তত্পরতা চালিয়েছে।