মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাথে নতুন দুটি এফ১এস ও এ৩৩এফ মডেলের দুটি স্মার্টফোন ডিভাইস বাজারে এনেছে মোবাইল নিমার্ণকারী প্রতিষ্ঠান অপ্পো।
সম্প্রতি জিপি হাউজে গ্রামীণফোনের বান্ডেল অফারসহ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় স্মার্টফোন দুটি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “অপ্পোর সঙ্গে কাজ করার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশী ক্রেতাদের মধ্যে অপ্পোর গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন চেষ্টা করে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসতে আর এরই ধারাবাহিকতায় অপ্পো ডিভাইসের সঙ্গে আকর্ষণীয় বান্ডেল অফার দেয়া হচ্ছে। স্মার্টফোন ও ইন্টারনেট জনসাধারণের সাধ্যের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এটি একটি কার্যকর পদক্ষেপ।
অপ্পো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক নেভি ই বলেন, ‘বাজারে বিদ্যমান আমাদের ডিভাইসগুলোর সঙ্গে নতুন দুটি ডিভাইস বাড়তি আকর্ষণ তৈরি করবে। সাধ্যের মধ্যে থেকে ডিভাইসের মূল্য বিবেচনায় অপ্পো পণ্যের মানের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফোনের চেহারা এবং কার্যক্ষমতার মধ্যে নিখুঁত সামঞ্জস্যর প্রত্যক্ষ প্রমাণ এই নতুন ডিভাইস দুটি। আমরা আশা করবো যে বাংলাদেশের গ্রাহকরা ফোনগুলো পছন্দ করবেন।’
অপ্পো এফ১এস ও এ৩৩এফ ডিভাইসের সঙ্গে পাওয়া যাবে বিনামূল্যে গ্রামীণফোনের ১জিবি ইন্টারনেট ডাটা। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ৪২৭ টাকা দিয়ে ২.৫জিবি ডাটা কিনতে পারবেন যার সঙ্গে বাড়তি আরো ২.৫জিবি ডাটা ৭ দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে। একজন গ্রাহক একটি সিম থেকে এ সুবিধা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ৬বার উপভোগ করতে পারবেন।
অপ্পো এফ১এস
ডিভাইসটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা যা দিয়ে চমৎকার ছবি তোলা যাবে। ৪র্থ প্রজন্মের কর্নিং গরিলা গ্লাসের ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেসহ এতে আরো আছে মিডিয়াটেক ৬৭৫০ মডেলের ৬৪বিট ১.৫ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, তিন জিবি র্যাম এবং মালি-টি৮৬০এমপি২ জিপিইউ। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৩২জিবি রম ও ১২৮জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। বেশি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা নিশ্চিন্তে দীর্ঘ সময় ধরে যেনো ডিভাইস ব্যবহার করতে পারে সে উদ্দেশ্যে এতে দেয়া হয়েছে ৩০৭৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অপ্পো এফ ১ এর দাম ২৩ হাজার টাকা।
অপ্পো এ৩৩এফ
এই ডিভাইসটিতে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া আরো আছে ১৬জিবি রম যা মেমোরি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করার সুযোগ রয়েছে। পাঁচ ইঞ্চির ডিসপ্লেসম্বলিত আট মেগাপিক্সেলের ব্যাক ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে এক জিবি র্যাম। অপ্পো এ ৩৩এফ এর দাম ১১ হাজার ৯০০ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আযমান, অপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ই হাইজুন নেভি ই, মার্কেটিং ম্যানেজার লি জেপেং ব্রুস লি ও মার্কেটিং অপারেশন বিভাগের প্রধান আহমেদ ইফতেখার সানি, গ্রামীণফোনের আইওটি, এমফোরডি ও ডিভাইস বিভাগের প্রধান রাভিন্দার পারাসার, ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকতসহ গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/এমএইচ
