এ যুগটাই সুপারহিরো আর আনিমে চরিত্রের।কারো পছন্দ আয়রনম্যান নয়তো কারো পছন্দ ব্যাটম্যান।ডিসি আর মারভেল কমিকের রাজ্যে কেউ কারোর থেকে কম না।
আবার আনিমের রাজ্যটা ভিন্ন,কাহিনী প্লট সবকিছুতেই ভিন্নতা। উজমারিক নারুটো,লাইট এবং কিরা কিংবা এলরিক ব্রাদার্স দের নাম সবার মুখে মুখে। কিশোর-কিশোরী যাদের মাথা সারাক্ষণ আনিমে আর মারভেল-ডিসির সাম্রাজ্যে ঘুরে বেড়ায় তাদের জন্য গ্রেস-ও-লজি নিয়ে এসেছে সুখবর।
চট্টগ্রামে প্রথমবারের মতন আসছে কমিকন। চট্টগ্রামের বাওয়া স্কুল প্রাঙ্গনে ২০ এবং ২১ জানুয়ারি দু দিন ব্যাপী কমিকনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কমিকনটিতে থাকছে কসপ্লে কম্পিটিশন,এছাড়াও পছন্দসই কমিকবই এবং প্রিয় সিরিজ অথবা সুপারহিরোদের আনুষাঙ্গিক তো পাওয়া যাবে।
কমিকনটির ব্যাপারে গ্রেস-ও-লজির চেয়ারম্যান জানশের আবেদীন বলেন 'আমাদের লক্ষ্য আসলে ঢাকার বাইরেও কমিকনকে পরিচয় করিয়ে দেয়া,তাই বৃহওর চট্টগ্রামকে বাছে নেয়া। 'প্রথমবারের মতন চিটাগংয়ে কমিকন আয়োজনের উদ্যাগটা নিতে পেরে আমরা আসলেই আনন্দিত।এবার চিটাগংয়ের সুপারহিরো আর আনিমে ভক্তদের সানন্দে্ স্বাগতম জানাতে চাই।' বলেন সহ পরিচালক এবং প্রধান আয়োজক আবু বকর সিদ্দিক জিয়াদ।
এছাড়াও সহ আয়োজক টিম চিটাগংয়ের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কায়সার বলেন, 'অনুষ্ঠানটি যাতে সুষ্ঠ এবং সুন্দর ভাবে হতে পারে এটাই আমাদের কাম্য।আমরা আশা করছি গ্রেস ও লজি চট্টগ্রাম থেকে ভালো সাড়া পাবে।' তাহলে এক নজরে দেখে নেয়া যাক গ্রেস কমিকনের স্পনসরদের লিস্টি- আয়োজক গ্রেস ও লজি সহ আয়োজক টিম চিটাগাং ফুড এন্ড বেভারেজ পার্টনার ক্যাফে মিলানো।
আউটরিচ পার্টনার ওটকুডম এবং চিটাগং আনিমে ভক্ত যেসব মানুষদের অক্লান্ত পরিশ্রমে কমিকনটি আয়োজিত তারা হলেন গ্রেস ও লজির চেয়ারম্যান এবং সিইও জানশের আবেদীন,ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ক্রিয়েটিভ ওরগানাইজর আবু বকর সিদ্দিক জিয়াদ,টিম চিটাগংয়ের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান যথাক্রমে আবদুল্লাহ আল কায়সার এবং ইমতিয়াজউদ্দিন জেহাদ।
ইত্তেফাক/এমএইচ
