গাজীপুরে ট্রাক উল্টে দুই শিশু নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২১:২১
গাজীপুরে ট্রাক উল্টে দুই শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার তালহা সাদিয়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে রত্মা (৪) এবং একই এলাকার চান মোল্লার ছেলে আব্দুল্লাহ (৬)। তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় আবু সাইদের বাড়িতে ভাড়া থাকতো। 
 
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, কালিয়কৈরের ফুলবাড়িয়া এলাকা থেকে লাকড়ি ভর্তি করে একটি ট্রাক বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় পার্কিং করার সময় পেছনের চাকা ড্রেনের পড়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় পাশে খেলা করার সময় রত্মা ও আব্দুল্লাহ  ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।  
 
ইত্তেফাক/ইউবি