গাজীপুরে পোশাক কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৯:২৪
 
গাজীপুরে একটি কারখানার ইটিপি প্ল্যান্টে ভাসমান অবস্থায় কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার রাতে টঙ্গী থানার পুলিশ তার রাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
নিহত কর্মীর নাম সাইফুল ইসলাম (৩২)। ভিয়েলা টেক্স লিমিটেড নামক পোশাক কারখানার ইটিপি অপারেটর হিসেবে ১০ বছর ধরে কর্মরত ছিলেন তিনি। নিহতের পরিবারের দাবি তিনি কারখানায় ডিউটিতে আসার পর তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।