তারকা বচন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:৩২

 ‘দেবী’র পর আনন্দঘন সময় কাটছে। সবচেয়ে বড় কথা, আশেপাশের সবাই এখন আমাকে নীলু বলে ডাকছে। আমার কিন্তু মন্দ লাগছে না। নীলুর সঙ্গে আমার বাস্তবে একেবারে মিল নেই। তবে নীলু হয়ে অভিনয় করতে ভালোই লেগেছে। এতটা সাড়া পাবো এটা অবশ্য ভাবিনি। জয়া আপু আমার আইডল। তিনি আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছেন। যেহেতু আমি আগে কোনো ছবিতে অভিনয় করিনি, তাই ছবি সংশ্লিষ্ট অনেককিছু তিনি বুঝিয়ে দিয়েছেন। এমনকি দেবী প্রচারের সময় আমি কীভাবে সাজবো, কী বলবো এসব বিষয়েও জয়া আপু পরামর্শ দিয়েছেন, যা আমার খুব কাজে লেগেছে। এখন লীলাবতী ও মৃন্ময়ী হতে ইচ্ছে করে। কী যে সুন্দর এই দুটো চরিত্র! আমি তো একবার মেহের আফরোজ শাওন আপুকে বলেছি, আমি লীলাবতী চরিত্রে অভিনয় করতে চাই।