কক্সবাজারের মহেশখালী উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে কবরস্থানে জায়গা দখল-বেদখল নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিজ্জিরপাড়া ও আধারঘোনা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়ায়। এ সময় মিজ্জির পাড়া এলাকার আব্দুল করিম, সরওয়ার, নুরুল আমিন, করিমা বেগম, আবুল হোসেন, রাসেল ও কোরবান আলীকে আধারঘোনা এলাকার হান্নান, নুরুল ইসলাম, নাগু ও জালাল আহমদ হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছে।
খবর পেয়ে কালামারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ঈমাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
