দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তা তাৎক্ষনিকভাবে সুপ্রিম কোর্টকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জারিকৃত এক সাকুর্লারে এ নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। নিন্ম আদালতের এ ধরনের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে অবহিত করছে না। ফলে সুপ্রিম কোর্ট কর্তৃক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
এমতাবস্থায় বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট যে কোনো অনাকাঙ্খিত ঘটনা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়কে অবহিত করার নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা মেনে না চললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
