কারাগারে অপরাধীদের সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রত্যেক অপরাধীকেই কারাগারে কঠোর নজরদারিতে রাখতে হবে। তিনি বলেন, কারাগারে অবস্থানকালে আসামি বা অপরাধীদের একসাথে বসে মিটিং করার বা সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি কারা কর্তৃপক্ষ নজরে রেখেছে। শুধু কারাগার নয়, প্রিজনভ্যানেও এ সুযোগ নেই।
 
বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন দু’টি ওয়েব বেজড প্রিজনভ্যানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে দু’জন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার পর আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই। সেই বিষয়টি মাথায় রেখেই আজকে দুটি অত্যাধুনিক প্রিজনভ্যান উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি সম্বলিত এ ধরনের প্রিজনভ্যানের সংখ্যা আরো বাড়ানো হবে।’
 

ইত্তেফাক/এএম।