মোঃ হযরত আলী নামে এক উদ্যোক্তার সাড়ে আট লাখ টাকা ঋণ মওকুফ করেছে ধামরাইয়ের বেসরকারি সংস্থা এসডিআই। দশ বছর ধরে এসডিআইয়ের জাগরণ সমিতির একজন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন হযরত আলী।
এ সময়ে তিনি এসডিআইয়ের বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন প্রকার ঋণ সুবিধা গ্রহণ করেছে এবং নিয়ম অনুযায়ী তিনি ওই সব ঋণ পরিশোধ করেছেন।
এসডিআই থেকে তার সর্বশেষ নেয় ঋণের পরিমান ছিল দশলাখ টাকা। দেড় লাখ টাকা পরিশোধ করার পর তিনি গত ১৬ নভেম্বর ২০১৬ তারিখে মারা যান। নিয়ম অনুযায়ী সংস্থাটি হযরত আলীর নিকট পাওনা সাড়ে আট লাখ টাকা মওকুফ করে দেয়। বকেয়া ঋণ, জমাকৃত ঝুঁকি তহবিলের পাঁচগুণ এবং সদস্য কল্যাণ তহবিলসহ সর্ব মোট দশ লক্ষাধিক টাকার সুবিধাদি প্রদান করে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম হযরত আলীর পুত্র সবুজ মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে তার পাওনা সুবিধাদি এবং অর্থ বুঝিয়ে দেয়া হয়। এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক সহ অন্যান্য কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
